ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়।
শনিবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভ চলাকালীন এক বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মিললে যেকোনো মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হতে পারে।
আবদুল্লাহ আল জাবের বলেন, “যেসব উপদেষ্টারা ভাবছেন কয়েক মাস ক্ষমতায় থেকে এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে দেশের মাটিতেই জনতা আপনাদের বিচার করবে।” তিনি প্রশ্ন তোলেন, হাদি হত্যার বিচারে আসলে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? তাদের নাম প্রকাশ করলে ছাত্র-জনতা প্রশাসনকে পাহারা দেবে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে ১ হাজার ৪০০ শহীদের এবং ওসমান হাদির হত্যার বিচার করতে না পারা অত্যন্ত লজ্জাজনক। আমাদের আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া আসেনি।”
ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল