ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১৯ বছর পর বাবার কবরের সামনে অশ্রুশিক্ত তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের সময় তাকে অশ্রুশিক্ত অবস্থায় দেখা যায়।
শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান। প্রথমে দলের সিনিয়র নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের কারণে তার পক্ষে আর আসা সম্ভব হয়নি।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান কিছুক্ষণ একাকী নীরবে দাঁড়িয়ে বাবার স্মৃতিচারণ করেন।
জিয়ার মাজার জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তবে স্মৃতিসৌধের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা নিবেদন করতে হয় বলে বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে দলের সিনিয়র নেতারা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসন কাটিয়ে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলে বিশাল গণসংবর্ধনায় যোগ দেওয়ার পর তিনি অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু