ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস
ডুয়া নিউজ: ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করছে। নতুন এ পদ্ধতি আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার) থেকে চালু হবে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানান ঢাকার মার্কিন দূতাবাস।
এতে বলা হয়, দূতাবাস ভিসা পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে নতুন পদ্ধতি চালু হবে। এ কারণে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিসা পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে।
আবেদনকারীদের জন্য আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।
এছাড়া ৪ ফেব্রুয়ারি থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশিত হবে। প্রতি মঙ্গলবার বিকেল ৩:৩০টায় নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট উপলব্ধ হবে।
ভিসাপ্রত্যাশীদেরকে আবেদন ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ