ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২০২৬ সালের হজের টাকা জমা দেওয়ার শেষ সময় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজে গমনেচ্ছু সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হজযাত্রীদের হজ প্যাকেজের সমুদয় অর্থ পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের হজের জন্য যারা ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের হজ প্যাকেজ ও গাইডলাইন অনুযায়ী বাকি অর্থ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে যদি কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে ব্যর্থ হন, তবে তার হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে। মূলত হজ ব্যবস্থাপনা ও গাইডলাইন অনুসরণ নিশ্চিত করতেই এই চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর