ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি: জানুন কবে, কোথায়?
সরকার ফারাবী: ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বহুল প্রতীক্ষিত সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ট্রফির আন্তর্জাতিক ট্যুর, যা চলবে টানা ১৫০ দিন। এই সময়ের মধ্যে ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি সদস্য দেশের ৭৫টি ভেন্যু, আর সেই গর্বিত তালিকায় রয়েছে বাংলাদেশও।
এই ট্রফি ট্যুরের অংশ হিসেবে ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে ফিফা বিশ্বকাপ ট্রফি। সেদিন দেশের ফুটবলভক্তরা খুব কাছ থেকে বিশ্বকাপের গৌরবময় এই ট্রফি দেখার পাশাপাশি এর সঙ্গে ছবি তোলার বিশেষ সুযোগ পাবেন। কোকা-কোলা বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের উদ্যোগেই ট্রফিটি বাংলাদেশে আসছে।
‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনে ট্রফি দেখার সুযোগ
ফ্যানদের জন্য ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘আন্ডার দ্য ক্যাপ’। এই ক্যাম্পেইনে অংশ নিতে হলে ফ্যানদের একটি এক লিটার কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হবে ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে।
সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ–সংক্রান্ত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা পাবেন ট্রফি দেখার টিকিট, পাশাপাশি মিলবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার এক্সক্লুসিভ সুযোগ।
প্রতি ৯০ মিনিটে জয়ের সুযোগ
কোকা-কোলা জানিয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকছে। ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১৫ নভেম্বর, যা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রস্তুতি
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দল, এবং ম্যাচ সংখ্যাও হবে আগের যেকোনো আসরের চেয়ে বেশি। এছাড়া প্রথমবারের মতো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে, যেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- দেশে বাড়লো সোনার দাম
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান