ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভোটগ্রহণ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে ইসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে এই নির্দেশ পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের আগে ভোটকেন্দ্রকে ভোটারদের চলাচলের উপযোগী করা এবং ভোটকেন্দ্রের অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। যেসব কেন্দ্রের বিদ্যুৎ নেই, সেখানে বৈদ্যুতিক সংযোগ প্রদান করতে হবে।
ভোটকেন্দ্রে থাকা সিসিটিভি সংযোগ অবশ্যই সচল রাখতে হবে। যেখানে সিসিটিভি সংযোগ নেই, সেই কেন্দ্রের পরিচালনা পর্ষদ বা কর্তৃপক্ষকে অন্তত ভোটের দিন সিসিটিভি সংযোগের ব্যবস্থা নিশ্চিত করার জন্য অনুরোধ জানাতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারদের অবশ্যই ভোটকেন্দ্র পরিদর্শন করতে হবে। এছাড়া প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে হবে। বিশেষভাবে সাইক্লোন সেন্টারগুলোতে এই ব্যবস্থা নিতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি চলবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের