ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমান
'নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়তে হবে'
নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জোর দিয়ে বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে হলে নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে বিগত সময়ের অন্যায্য সুবিধাগুলোর পথ বন্ধ করে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে।
রোববার (১৪ ডিসেম্বর) ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে বিএনপির আগামীর ভাবনা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ‘আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে। অতীতে অনেককে অনেক অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে, যা আর হতে দেওয়া যাবে না। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে হলে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদেরও এগিয়ে আসতে হবে।’
নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। সবসময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক হবে, এমন নয়। তাই আবেগের বশবর্তী না হয়ে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।’
রাজধানীর যানজট নিরসনকে আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে হবে। যানজটের কারণে প্রতিদিন আমাদের অর্থ, সময় ও শ্রম নষ্ট হচ্ছে, যার ফলে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাচ্ছি। এই অবস্থার পরিবর্তন জরুরি।’
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা দল নয়, এটি সত্যিকার অর্থে আগুনে পোড়া রাজনৈতিক দল। জাতিকে স্বপ্ন দেখাতে হবে, আর তারেক রহমানই সেই স্বপ্ন দেখাবেন।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট