ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শহীদ বুদ্ধিজীবী দিবসে ঢাবিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদেঁর আত্মত্যাগের ইতিহাস প্রচারে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর বেলা তিনটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে পাচঁটা অবধি পুরো ঢাবি ক্যাম্পাসে এই কর্মসূচি চলমান ছিল।
এসময় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট; টিএসসি প্রাঙ্গণ, কেন্দ্রীয় লাইব্রেরীর সম্মুখভাগ, হাকিম চত্বর, মধুর ক্যান্টিন, কলাভবন প্রাঙ্গণ, মল চত্বর, ভিসি চত্বর, সোপার্জিত স্বাধীনতা চত্বর, আইন অনুষদ প্রাঙ্গণ, মোতাহার হোসেন ভবন, বিজ্ঞান গ্রন্থাগার, কার্জন হল এরিয়া, দোয়েল চত্বর, চারুকলাসহ প্রত্যেকটি আবাসিক হল সংলগ্ন এলাকায় ; মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদদের নাম ও পরিচয়সংবলিত ছোট ছোট প্ল্যাকার্ড স্থাপন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের স্বজনসহ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বিশ্ববিদ্যালয়ের সকলকে স্মরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তালিকা অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের মোট ১৯৫ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ত্যাগ ও অবদান অনেকাংশে তরুণ প্রজন্মের আড়ালে চলে যাচ্ছে। এই বাস্তবতা উপলব্ধি করেই শহীদদের নাম-পরিচয় ও তাদেঁর আত্মোৎসর্গের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই, এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই কর্মসূচির উদ্যোক্তা ঢাবি ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, আবু হায়াত মো. জুলফিকার জেসান, বলেন ‘মুক্তিযুদ্ধের শহীদরা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ কোনো নাম নন; তাঁরা আমাদের অস্তিত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদার ভিত্তি। তাঁদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সেই মর্মে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শহীদ হয়েছেন, তাদের ইতিহাস সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের অবশ্য কর্তব্য ’।
এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসজুড়ে শহীদদের স্মৃতি দৃশ্যমান করার পাশাপাশি তরুণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের উপলব্ধি, দায়বদ্ধতা ও প্রকৃত ইতিহাসচর্চার আগ্রহ সৃষ্টি করা হয়েছে। ছাত্রদল নেতা আরও আশা ব্যক্ত করেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংশ্লিষ্ট এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শহীদদের স্মৃতি সংরক্ষণে এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)