ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএল মিনি নিলাম: সবচেয়ে দামি ১০ খেলোয়াড়
সরকার ফারাবী: আইপিএল এলেই চোখে ভাসে এক চেনা দৃশ্য বড় হলঘর, সারি সারি টেবিলে বসে থাকা ফ্র্যাঞ্চাইজি মালিক, কোচ আর টিম ডিরেক্টররা। মাঝখানে ছোট সেই হাতুড়ি, যার একবার ঠুকঠুক শব্দেই বদলে যায় ক্রিকেটারের জীবন। কয়েক সেকেন্ডের মধ্যেই কেউ হয়ে যান কোটিপতি। এই রোমাঞ্চই আইপিএল নিলামকে আলাদা করে তোলে।
এবার ২০২৬ আইপিএলের মিনি নিলাম বসছে আগামী ১৬ ডিসেম্বর, আবুধাবিতে। এই নিলামে মোট ৩৫৯ জন ক্রিকেটার উঠবেন দলগুলোর আগ্রহের কেন্দ্রে। তবে অভিজ্ঞতা বলে, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন মূলত পেসার ও অলরাউন্ডাররাই। এবারও তার ব্যতিক্রম হওয়ার কোনো ইঙ্গিত নেই কারণ আইপিএল ইতিহাস নিজেই সে কথাই বলে।
এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ২০২৪ আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে। একজন ফাস্ট বোলারের জন্য এমন অঙ্ক তখন অবিশ্বাস্যই মনে হয়েছিল অনেকের কাছে। আইপিএলে খুব বেশি নিয়মিত না হলেও, নিলামের দিনে স্টার্কই হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার।
স্টার্কের ঠিক পরেই আছেন আরেক অজি তারকা প্যাট কামিন্স। ২০২৪ নিলামে সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে ভেড়ায় ২০ কোটি ৫০ লাখ রুপিতে। টেস্ট ও ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে তার নেতৃত্বগুণ, আর চাপের মুহূর্তে পারফরম্যান্সই তাকে এনে দেয় এই আকাশছোঁয়া মূল্য।
তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারান। ২০২৩ নিলামে পাঞ্জাব কিংস তাকে নেয় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে। তুলনামূলক নতুন হলেও ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়া আর ডেথ ওভারে কার্যকর বোলিং দুই মিলিয়েই টি-টোয়েন্টিতে কারান হয়ে ওঠেন সোনার হরিণ।
এরপর আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। ২০২৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে দলে নেয় ১৭ কোটি ৫০ লাখ রুপিতে। লম্বা শরীর, শক্তিশালী ব্যাটিং আর মাঝারি পেস সব মিলিয়ে আধুনিক টি-টোয়েন্টির আদর্শ প্যাকেজ হিসেবেই তাকে দেখা হয়েছিল নিলামে।
দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিসও আইপিএল নিলামের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছেন। ২০২১ সালে রাজস্থান রয়্যালস তাকে নেয় ১৬ কোটি ২৫ লাখ রুপিতে, যা তখন পর্যন্ত মিনি নিলামের সর্বোচ্চ অঙ্ক ছিল। একই দামে ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস দলে নেয় ইংল্যান্ডের বেন স্টোকসকে যিনি বড় ম্যাচের খেলোয়াড় হিসেবেই বেশি পরিচিত।
এই তালিকায় ফিরে আসে ভারতের যুবরাজ সিংয়ের নামও। ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালস তাকে নেয় ১৬ কোটি রুপিতে তৎকালীন সময়ে যা ছিল অবিশ্বাস্য এক অঙ্ক। একইভাবে ২০২৩ নিলামে নিকোলাস পুরান ১৬ কোটি রুপিতে যোগ দেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে, তার বিধ্বংসী ব্যাটিং সামর্থ্যের কারণেই।
একই তালিকায় দু’বার জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স। ২০২০ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে নেয় ১৫ কোটি ৫০ লাখ রুপিতে। আর সেরা দশের শেষ নাম নিউজিল্যান্ডের কাইল জেমিসন, যাকে ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে নেয় ১৫ কোটি রুপিতে।
একনজরে আইপিএল মিনি নিলামের সর্বোচ্চ দামি ১০ ক্রিকেটার
১. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)— কলকাতা নাইট রাইডার্স- ২৪.৭৫ কোটি,
২. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)— সানরাইজার্স হায়দরাবাদ- ২০.৫০ কোটি,
৩. স্যাম কারান (ইংল্যান্ড)— পাঞ্জাব কিংস- ১৮.৫০ কোটি,
৪. ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)— মুম্বাই ইন্ডিয়ান্স- ১৭.৫০ কোটি,
৫. ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা)— রাজস্থান রয়্যালস- ১৬.২৫ কোটি,
৬. বেন স্টোকস (ইংল্যান্ড)— চেন্নাই সুপার কিংস- ১৬.২৫ কোটি,
৭. যুবরাজ সিং (ভারত)— দিল্লি ক্যাপিটালস- ১৬ কোটি,
৮. নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)— লক্ষ্ণৌ সুপার জায়ান্টস- ১৬ কোটি,
৯. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)— কলকাতা নাইট রাইডার্স- ১৫.৫০ কোটি,
১০. কাইল জেমিসন (নিউজিল্যান্ড)— রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৫ কোটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে