ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পতনেও বিক্রেতা সঙ্কটে হল্টেড ৫ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : আজ (১৪ ডিসেম্বর’২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৩ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দর বেড়েছে। এমন পরিস্থিতিতে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৫ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বঙ্গজ, রিলায়েন্স ওয়ান, ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং এবং ফ্যামিলি টেক্স বিডি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এদিন ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৯০ পয়সায়। আর ইউনিটটির দর ১৯ টাকা ২০ পয়সা থেকে ২০ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৮১ লাখ ২ হাজার টাকার ইউনিট লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে বঙ্গজের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ১১৪ টাকা ৯০ পয়সা থেকে ১২৪ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে রিলায়েন্স ওয়ানের। এদিন ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৩০ পয়সা বা ৯.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৯০ পয়সায়। আর ইউনিটটির দর ১৩ টাকা থেকে ১৪ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ফান্ডটির ৩ কোটি ৩৭ লাখ ২৯ হাজার টাকার ইউনিট লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের ১ টাকা ১০ পয়সা বা ৯.৩২ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ