ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
খেলার মাঠ থেকে এবার কি রূপালি পর্দায় রোনালদো?
বিনোদন ডেস্ক: বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কি এবার খেলার মাঠ ছেড়ে রূপালি পর্দায় নাম লেখাতে যাচ্ছেন? সম্প্রতি হলিউডের অ্যাকশন হিরো ভিন ডিজেলের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ ও ক্রীড়াঙ্গনে। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ রোনালদোর অভিনয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
সিরিজটির প্রধান অভিনেতা ভিন ডিজেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি ইঙ্গিত দেন যে, রোনালদোর জন্য সিনেমার গল্পে একটি বিশেষ চরিত্র রাখা হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে ভিন ডিজেল লেখেন, ‘অনেকে জানতে চেয়েছেন, সে (রোনালদো) কি ফাস্ট-এর গল্পে থাকবে? আমি বলতে পারি, সে সত্যিই একজন খাঁটি মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছি।’
তবে রোনালদো আসলে কোন চরিত্রে অভিনয় করবেন বা সিনেমার গল্পে তার ভূমিকা কতটুকু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে পর্তুগিজ সুপারস্টার নিজেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
উল্লেখ্য, জনপ্রিয় এই স্ট্রিট রেসিং ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ফাস্ট এক্স: পার্ট ২’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালের এপ্রিলে। ভক্তদের এখন অপেক্ষা, সেই সিনেমায় সিআর সেভেনকে পর্দায় দেখা যায় কি না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)