ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারা দেশ তার জন্য দোয়া করছে। প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করাও সরকারের আওতায় রয়েছে।’
ওসমান হাদির বোন মাসুমা বলেন, ‘ছোটবেলা থেকেই হাদি দেশকে মনেপ্রাণে ভালোবাসত। বিপ্লবী কবিতা তার প্রিয়, যা আবৃত্তি করতে সে আনন্দিত হতো। তার একটি ১০ মাসের সন্তান রয়েছে। হাদি আমাদের মেরুদন্ড।’
তিনি আরও বলেন, ‘ওর অনেক কাজ বাকি আছে। তাকে বেঁচে থাকতে হবে। যদি এই বিপ্লবীকে বাঁচানো না হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।’
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘৫ আগস্টের পর অনেকে বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু হাদি ফিরে যাননি। যে হামলাকারী এটি করেছে, তার পেছনের চক্র তদন্ত করা হোক।’
ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এই নৃশংস ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পুরো চক্র চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ