ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিজয়নগরে হাদি গু'লিবিদ্ধ, সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে জুমার নামাজের পর প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বক্স কালভার্ট এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদির ওপর হামলা চালায়। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দুই যুবককে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে তার চিকিৎসা শুরু হয়।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, হামলাকারীরা মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুনর রশীদ বলেন, ‘আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ফুটেজ বিশ্লেষণ করলেই হামলাকারীদের সংখ্যা ও পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।’
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের