ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে’
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে প্রয়োজনীয় পরিপত্র প্রস্তুত রয়েছে। যা যা করতে হবে, কমিশন তা বাস্তবায়ন করবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকাও জরুরি। কেউ নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে ইতোমধ্যে তিন লাখ ১০ হাজার ৪১৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এখন গুগল প্লে স্টোর থেকে ভোটের অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। তফসিল ঘোষণার পর নির্বাচন ডিউটির দায়িত্বে থাকা ব্যক্তিরাও ১৬ বা ১৭ ডিসেম্বর থেকে নিবন্ধন করতে পারবেন। বন্দিদের জন্য নিবন্ধন সময় নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ২৫ ডিসেম্বর। আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে মোতায়েন হওয়ার পর আবেদন করতে পারবেন।
গেজেট প্রকাশ ও প্রশাসনে রদবদল নিয়ে প্রশ্নের জবাবে সচিব বলেন, গাজীপুর ও বাগেরহাট আসনের গেজেট আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকাশিত হবে। আর ভোটকালীন প্রশাসনিক রদবদল স্বাভাবিক প্রক্রিয়া এতে ইসির অনুমতি, পরামর্শ ও সম্মতিসাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের