ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন নীল দলের শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী নীল দলের আলোচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে। তার সঙ্গে ছিলেন একই বিভাগের নীল দলের শিক্ষক অধ্যাপক জিনাত হুদা।
আ ক ম জামাল ও জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে গেলে খবরটি সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। দুপুর একটার দিকে ভবন থেকে বের হওয়ার সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা আ ক ম জামালকে ধাওয়া দেয়। আতঙ্কিত হয়ে শিক্ষক দুজন দৌড়ে ভবন থেকে বের হয়ে রাস্তায় চলে যান। পরে প্রাইভেট কারে করে তারা ক্যাম্পাস ত্যাগ করেন।
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে এবি জুবায়ের লিখেন, ‘‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশ ফায়ার দিতে হবে,’’ উল্লেখ করে আ ক ম জামাল ও জিনাত হুদা সহ পাঁচজন শিক্ষককে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যায়িত করা হয়। তিনি আরও বলেন, ‘‘আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দিতে চেয়েছিলাম, কিন্তু তারা পূর্ব প্রস্তুত গাড়িতে চড়ে পালিয়ে যায়।’’
এবি জুবায়ের দাবি করেন, ‘‘এরা চিহ্নিত খুনিদের দোসর। বিভাগের শিক্ষার্থীরা এদের ক্লাস ও পরীক্ষা বয়কট করেছে। তবুও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস করে। প্রশাসনকে আরও তৎপর হতে হবে। খুনিদের সঙ্গে কোনো সহাবস্থানের সুযোগ নেই। সবাইকে বিচারের আওতায় আনতে হবে শীঘ্রই।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ