ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পতনেও বিক্রেতা সঙ্কটে ৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : আজ (১০ ডিসেম্বর’২৫) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪২ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দর বেড়েছে। এমন পরিস্থিতিতে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৬ কোম্পানি। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ফাস ফাইন্যান্স, নর্দার্ন জুট, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিআইএফসি এবং জিএসপি ফাইন্যান্স।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে ফাস ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ পয়সা বা ১০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৬ পয়সায়। আর শেয়ারটির দর ৮০ পয়সা থেকে ৮৬ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে নর্দার্ন জুটের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ৯০ পয়সায়। আর শেয়ারটির দর ১১০ টাকা থেকে ১২০ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৫ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফার্স্ট ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ লাখ ৪হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিয়ন ক্যাপিটালের ২০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’