ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা, বাজারে ফিরছে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের ধাক্কা কাটিয়ে শেয়ারবাজার গতকাল (৮ ডিসেম্বর) থেকে পুনরুদ্ধারের পথে ফিরতে শুরু করেছে। সেই ইতিবাচক ধারাবাহিকতা আজও (৯ ডিসেম্বর) লেনদেন শেষে বজায় ছিল। দিনের শুরু থেকেই সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখে এবং শেষ পর্যন্ত সেই গতি অব্যাহত থাকে। ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদরও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬২.৯০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯.২৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৪.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৭.৭৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩১৭টির দর বেড়েছে, ৩৫টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮টির, কমেছে ৩১টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৮.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৭.৬৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)