ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ময়দা দিয়ে ওষুধ! জালিয়াতির রহস্য ফাঁস
নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে বসেই ময়দা ব্যবহার করে নকল ওষুধ তৈরির অভিযোগে রব্বানী ইসলাম নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকার পাড়ায় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা করে।
ভোক্তা অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে রব্বানী ইসলাম বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের নামে নকল ওষুধ প্রস্তুত করে বাজারে সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাড়ি থেকে ওষুধ তৈরির মেশিন, সরঞ্জাম ও বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয়। পরে প্রায় পাঁচ লাখ টাকার নকল ওষুধ ও অনিরাপদ খাদ্য পুড়িয়ে নষ্ট করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল হক বলেন, অভিযানে ময়দা দিয়ে তৈরি নকল ওষুধ উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। একইসঙ্গে ভোক্তা অধিকার আইনে রব্বানী ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মিতা রায় জানান, বাড়িতে বসে নকল ওষুধ তৈরির কার্যক্রম চালিয়ে আসছিলেন রব্বানী ইসলাম। অভিযানে এসব নকল পণ্য ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং তা ধ্বংস করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত