ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
প্রাথমিকের সহকারী শিক্ষকের পদোন্নতি হচ্ছে না কেন, জানালেন গণশিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি প্রধান শিক্ষক সংকট দূর করতে সরকার উদ্যোগী হলেও চলমান মামলার জটিলতায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, মামলাটি নিষ্পত্তি হলেই সংকট মোচনে বড় অগ্রগতি আসবে।
রবিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এটা সত্যিই দুঃখজনক দেশের ৩২ হাজার স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি; অথচ একই সংখ্যক সহকারী শিক্ষককে আমরা পদোন্নতি দিতে পারছি না। একটি মামলার জটিলতা পুরো প্রক্রিয়াকে আটকে দিয়েছে। আমি নিজে এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চেষ্টা করে যাচ্ছি।”
এর আগে তিনি উপজেলার উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে তিনি আরও জানান, কুতুবদিয়ার বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট অত্যন্ত স্পষ্ট। নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া জোরদার করা হচ্ছে এবং দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়াসহ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষক সংকট দূর করাই এখন সরকারের অগ্রাধিকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ