ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বেসরকারি শিক্ষকদের জন্য নতুন এমপিও নীতিমালা জারি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ সঠিকভাবে বিতরণ এবং প্রতিষ্ঠানগুলোর জনবল কাঠামো সুনিশ্চিত করতে নতুন এমপিও নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা দেশের সকল বেসরকারি স্কুল ও কলেজে কার্যকর হবে।
রোববার রাতের প্রজ্ঞাপনে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ শিরোনামে প্রকাশ করা হয়েছে। শিক্ষা সচিব রেহানা পারভীনের স্বাক্ষরিত নীতিমালায় উল্লেখ রয়েছে, দেশজুড়ে সব নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে এটি প্রযোজ্য। বিশেষ প্রতিষ্ঠান যেমন সংগীত, চারুকলা, শরীরচর্চা, গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও বিকেএসপিওরও প্রয়োজন অনুযায়ী এমপিওর আওতায় আনা যাবে।
প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে এমপিও প্রদানকারী কর্তৃপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নীতিমালায় প্রতিষ্ঠান বলতে বোর্ড বা সংশ্লিষ্ট দপ্তরের একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বোঝানো হয়েছে।
নতুন নীতিমালায় ‘উদ্বৃত্ত পদ’ সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। পূর্বে প্যাটার্নভুক্ত হলেও নতুন কাঠামো অনুযায়ী যে পদ বিলুপ্ত হয়েছে, তা উদ্বৃত্ত হিসেবে ধরা হবে। তবে সেই পদে কর্মরত শিক্ষকের চাকরি সমাপ্ত না হওয়া পর্যন্ত পদটি বহাল থাকবে। এছাড়া ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত নন-এমপিও শূন্যপদে নিয়োগপ্রাপ্তদেরও পদ উদ্বৃত্ত হিসেবে গণ্য হবে যদি তথ্য ব্যানবেসে যাচাই প্রক্রিয়ায় থাকে।
নীতিমালায় বলা হয়েছে, জনবল কাঠামোর সব পদ ও সংখ্যা ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর জন্য বাধ্যতামূলক। এটি শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তি এবং প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করবে।
সংশোধীত এমপিও নীতিমালা দেখতে এখানেক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি