ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জানা গেল গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়
নিজস্ব প্রতিবেদক:২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথমবর্ষে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। নতুন ভর্তি circular প্রকাশের মাধ্যমে আবেদন প্রক্রিয়ার সময়সূচি ও পরীক্ষার কাঠামো ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর থেকে এবং চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২০২৬ সালের ২৭ মার্চ থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। এর মধ্যে ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা, ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ বছরের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, যোগ্যতার শর্ত ও পরীক্ষার সময়সূচি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। তিনটি ইউনিট এ (বিজ্ঞান), বি (মানবিক) ও সি (ব্যবসায় শিক্ষা) এ লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়।
এ বছরও গুচ্ছ ভর্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ বজায় রাখা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, যা আবেদনকারীদের জন্য সুযোগের পরিধি আরও বিস্তৃত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর