ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
গুম-নির্যাতন মামলা: হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শেষ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের শাসনামলে কথিত ‘আয়নাঘর’ বা জেআইসি সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানির জন্য আগামী ৯ ডিসেম্বর (মঙ্গলবার) পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় এবং কখনো কখনো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নির্দেশে সরকার যাদের হুমকি মনে করত, তাদের ধরে এনে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হতো। সেখানে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন মাইকেল চাকমা ও আজমীর মতো অনেকে। কারও কারও পরিণতি হয়েছে নির্মম মৃত্যু।”
এর আগে সকালে কড়া নিরাপত্তায় ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। আদালতে তাদের আইনজীবী দাবি করেন, সেনা আইনের অভ্যন্তরীণ তদন্তে তাদের মক্কেলদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি।
গুমের এই মামলার শুনানিকালে আদালতে ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এদিকে একই দিনে ট্রাইব্যুনাল-২-এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত