ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় টালমাটাল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে প্রত্যাশিত ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত সপ্তাহের শেষ কার্যদিবসের পতনের ধারাবাহিকতায় আজ ৭ ডিসেম্বর ২০২৫, সপ্তাহের প্রথম দিনও সূচক লাল চিহ্নে লেনদেন শুরু করেছে।
পরপর ৫ কার্যদিবসেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ১৪২ পয়েন্ট, যদিও তার আগের ৫ দিনে সূচক বেড়েছিল ১৫৯ পয়েন্ট।
বাজারে এ ধারাবাহিক নিম্নমুখী প্রবণতার জন্য নিয়ন্ত্রক সংস্থার উদাসীনতাকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন বাজারকে স্থবির করার এক ধরনের প্রচেষ্টা চলছে। দীর্ঘদিনের দরপতন ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না, যা বিনিয়োগকারীদের আরও হতাশ করছে।
অভিজ্ঞ বাজার অংশগ্রহণকারীরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা আবারও নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হতে পারেন। এর আগেও টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারী সংগঠনগুলো মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিল। ওই ঘটনার পর কয়েকদিন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও, তা স্থায়ী হয়নি; আবারও বাজার পতনের মুখে পড়েছে।
তাদের অভিযোগ—বাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থার পর্যাপ্ত উদ্যোগ ও আন্তরিকতার ঘাটতি স্পষ্ট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭২.৬৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২০.৯০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৬.১১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১০টির দর বেড়েছে, ২০৯টির দর কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৯৬ কোটি ৭৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৮৪.৫৫ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪৪.১৩ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- জানুন জুনিয়র বৃত্তিতে মাসিক ও বার্ষিক ভাতার পরিমাণ