ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘সুপারস্টার’, ‘মেগাস্টার’ বা ‘লেডিস সুপারস্টার’ তকমা দেয় কে?
বিনোদন ডেস্ক: সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তারকাদের নামের আগে ‘সুপারস্টার’, ‘মেগাস্টার’ বা ‘লেডিস সুপারস্টার’ তকমা ব্যবহার নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। কে আসলেই সুপারস্টার, আর এই ধরনের বিশেষ খেতাব কতটা যৌক্তিক তা নিয়ে নেটিজেনদের মধ্যে নিত্য তর্ক-বিতর্ক দেখা যাচ্ছে।
কলকাতার ‘ধুমকেতু’ ছবির মুক্তির পর এই তকমা ব্যবহার নিয়ে আলোচনার মাত্রা আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় কখনও ব্যঙ্গ-বিদ্রুপও লক্ষ্য করা গেছে।
সম্প্রতি অভিনেতা জিৎ এক অনুষ্ঠানে ‘সুপারস্টার’ হিসেবে সম্বোধিত হলে এই প্রসঙ্গে তাঁর মতামত প্রকাশ করেছেন। আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নামের আগে অতিরিক্ত খেতাব যোগ বা নেওয়া তাঁর পছন্দের নয়।
তিনি আরও বলেন, “সুপারস্টার বা মেগাস্টার কে দেয়, আমি জানি না। যদি কেউ জানে আমাকে বলুক। আমার কাছে এসব তেমন গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, আমি কতটা ভালো কাজ করতে পারছি এবং দর্শকের মনে জায়গা করে নিচ্ছি।”
যদিও জিৎ একেবারেই বিরোধিতা করেন না, তিনি বলেন, “যদি এই ধরনের তকমা কারো জনপ্রিয়তা উদ্যাপন করতে সাহায্য করে, তাহলে এতে সমস্যা কী? কেউ যদি নিজে তকমা নেন এবং দর্শক সেটিকে সমর্থন করেন, তবে এতে আলাদা করে কোনও সমস্যা দেখার কারণ নেই।”
উল্লেখ্য, জিৎ দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে। অনন্ত সিংয়ের জীবনীভিত্তিক এই সিনেমার ফার্স্ট লুক টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যেখানে তাকে একজন বিপ্লবীর চরিত্রে দেখা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু