ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সকে কিনল নেটফ্লিক্স
বিনোদন ডেস্ক: হলিউডের ইতিহাসে অন্যতম বড় ব্যবসায়িক ধামাকা ঘটিয়ে জনপ্রিয় প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।
শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই মালিকানা বদলের ঘোষণা দেওয়া হয়। দুই প্রতিষ্ঠানের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়েছে ৭২ বিলিয়ন মার্কিন ডলারে।
দীর্ঘদিন ধরেই ওয়ার্নার ব্রাদার্স বিক্রির গুঞ্জন শোনা যাচ্ছিল। কমকাস্ট, প্যারামাউন্ট এবং স্কাইডান্সের মতো বড় কোম্পানিগুলো এই দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছে নেটফ্লিক্স। এর ফলে ‘হ্যারি পটার’, ‘গেম অফ থ্রোনস’, ডিসি এন্টারটেইনমেন্ট এবং এইচবিও-র মতো বিশাল সব ফ্র্যাঞ্চাইজ ও সম্পদ এখন নেটফ্লিক্সের নিয়ন্ত্রণে চলে এলো।
নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারানডোস জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে দর্শকদের কাছে আরও বৈচিত্র্যময় ও মানসম্মত কনটেন্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে। বাজার বিশ্লেষকদের মতে, নেটফ্লিক্সের এই পদক্ষেপ বৈশ্বিক বিনোদন বাজারে বড় ধরনের পরিবর্তন আনবে এবং স্ট্রিমিং ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে।
উল্লেখ্য, ১৯২৩ সালে যাত্রা শুরু করা ওয়ার্নার ব্রাদার্স ২০২২ সালে ডিসকভারির সঙ্গে একীভূত হয়ে ‘ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি’ হিসেবে নতুনরূপে আত্মপ্রকাশ করেছিল। বর্তমানে এর অধীনে ওয়ার্নার ব্রস স্টুডিও, এইচবিও এবং স্ট্রিমিং সার্ভিস ম্যাক্স-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী