ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিএনপি ক্ষমতায় গেলে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: দেশে প্রচুর লবণ উৎপাদন হওয়া সত্ত্বেও চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। একইসঙ্গে তিনি ১ কোটি শিক্ষিত যুবকের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূর করার ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগের তৃতীয় দিনে তিনি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করা হবে। দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ঋণ সুবিধাসহ কৃষি কার্ড চালু করা হবে।’
খালেদা জিয়াকে স্বাধীনতা ও ঐক্যের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষার স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং এর জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।’
এর আগে সকালে তিনি পেকুয়ায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম মাহমুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত করেন এবং মগনামার ফুলতলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র