ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ১৩ গোলে উড়িয়ে দিল ওমানকে
সরকার ফারাবী: ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে মূল প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গেলেও স্থান নির্ধারণী পর্বে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার ১৭–২৪তম স্থান নির্ধারণী ম্যাচে লাল সবুজের তরুণরা ওমানকে ১৩–০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।
মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা সাজায় বাংলাদেশ। ম্যাচের প্রথম দিকের তিনটি পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারলেও এরপর গোলের ধারা আর থামেনি।
১১তম মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম প্রথম গোল করেন। পরের ১৫ মিনিটের মধ্যেই দুটি পেনাল্টি কর্নার থেকে আরও গোল করে দ্রুত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। স্কোরলাইন দাঁড়ায় ৩–০। এই টুর্নামেন্টে এটি আমিরুলের তৃতীয় হ্যাটট্রিক।
১৯ ও ২৫ মিনিটে রাকিবুল হাসানের পরপর দুটি ফিল্ড গোলে ব্যবধান বাড়ে। বিরতির আগে ৩৩তম মিনিটে আব্দুল্লাহ ছয় নম্বর গোলটি করেন। ৩৪তম মিনিটে নিজের চতুর্থ গোল করেন আমিরুল।
৪০তম মিনিটে ওবাদুল হাসান জয় দলের অষ্টম গোল করেন। এরপর ৪৬ মিনিট ৫ সেকেন্ডে রাকিবুলের তৃতীয় গোল এবং ৪৬ মিনিট ২৮ সেকেন্ডে আব্দুল্লাহর আরেকটি গোল স্কোরলাইনকে ১০–০তে নিয়ে যায়।
৫১তম মিনিটে মোহাম্মদ সাজুর গোল ও ৫৩তম মিনিটে আমিরুলের পঞ্চম গোল (পেনাল্টি কর্নার) ব্যবধান আরও বাড়ায়। ম্যাচের ৬০তম মিনিটে সাজুর আরেক গোল নিশ্চিত করে ১৩–০ ব্যবধানে বাংলাদেশের বড় জয়।
আগামী ৬ ডিসেম্বর ১৭–২০তম স্থান নির্ধারণী ম্যাচে আবারও মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে সম্ভাবনাময় লড়াই করেছিল দলটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)