ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
ভারতের ইশারায় আ.লীগ স্বতন্ত্র প্রার্থী হতে চাইছে: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দোসর ও ডামি প্রার্থীরা অংশ নেওয়ার সুযোগ পেলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এক পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, ভারতের ইশারায় ও টাকার জোরে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে আসার পায়তারা করছে। অন্তর্বর্তী সরকার যদি এ বিষয়ে কোনো নমনীয়তা দেখায়, তবে প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের মাঠে টাকা ছিটিয়ে লাভ হবে না। আওয়ামী লীগের ডামি প্রার্থীরা টাকার জোরে নির্বাচনে নামলে তাদের দেখামাত্রই জুতাপেটা ও ঝাড়ু দিয়ে ধোলাই করবেন। কারণ এই ডামি দোসররাই হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল।’
তবে আওয়ামী লীগের যারা সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার করেনি, তাদের ওপর কোনো নির্যাতন করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। পথসভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী