ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
লাবণ্যের ৪ উইকেটের পরও ১৩ রানে হারল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে অল্প রানেই আটকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সহজ লক্ষ্যও পেরোনো সম্ভব হয়নি। ফলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে।
বুধবার (৩ ডিসেম্বর) কক্সবাজারের একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে পাকিস্তান। বিশেষ করে জারিন তাসনিম লাবণ্যের বোলিং জাদুতে ১৯ ওভার ৪ বলে ৮৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। লাবণ্য একাই শিকার করেন ৪ উইকেট।
৮৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২২ রানেই হারায় শীর্ষ ৪ উইকেট। সুমাইয়া আক্তার সুবর্ণা, সাদিয়া ইসলাম ও মাইমুনা নাহার স্বর্ণা মণি দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। একপ্রান্ত আগলে রেখে আরিত্রী নির্জনা মণ্ডল ৩৮ বলে ২০ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
শেষদিকে সাদিয়া আক্তার ১৬ এবং ববি খাতুন ১৩ রান করলেও জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১৯ ওভার ৫ বলে ৭৫ রানেই অলআউট হয় তারা। পাকিস্তানের পক্ষে শাহার বানু ৩টি এবং রোজিনা ও মেমোনা ২টি করে উইকেট নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)