ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তারেক রহমানও কি এসএসএফ সুবিধা পাবেন?
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্তর্বর্তীকালীন সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিয়োগ দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি একই ধরনের নিরাপত্তা সুবিধা পাবেন?
মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরপরই দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসা ও উচ্চ মর্যাদা বিবেচনা করেই তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে।
এসএসএফ অধ্যাদেশ অনুযায়ী, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই বিশেষ নিরাপত্তা পান। বিএনপির একাধিক সূত্র মনে করে, ভিভিআইপি ব্যক্তির পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানও এই নিরাপত্তার আওতাভুক্ত হতে পারেন। সেক্ষেত্রে দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তিনি এসএসএফ প্রটোকল পেতে পারেন।
এ বিষয়ে খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বিবিসি বাংলাকে জানান, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকেও এসএসএফ সুবিধা দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, বাংলাদেশে ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ একটি বিশেষায়িত বাহিনী, যাদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে গুলি চালানোর এখতিয়ার দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে