ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
পোস্টাল ভোটের জন্য অনলাইনে ১.২৮ লাখ নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) অনলাইনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছে ১ লাখ ২৮ হাজার ৪১৫ জন। মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি কর্মকর্তা জানিয়েছেন, পূর্ববর্তী পোস্টাল ব্যালট কার্যকর ছিল না। তাই এবার আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীদের কাছ থেকে ইতোমধ্যেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে প্রকৃত আগ্রহ বোঝা যাবে ভোটের সময় যখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও দায়িত্বপ্রাপ্তরা নিবন্ধন সম্পন্ন করবেন। নিবন্ধন কার্যক্রম ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং বিদেশে বসবাসকারী বাংলাদেশির জন্য সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর ১৫ দিনের জন্য সময় খোলা থাকবে।
নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ইত্যাদি।
নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট প্রদান করে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাবেন। ইসি প্রাথমিকভাবে প্রবাসীদের জন্য ১০ লাখ ব্যালট প্রিন্ট ও ৫০ লাখ প্রবাসীর ভোট টানার লক্ষ্য নির্ধারণ করেছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে কমিশন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার