ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরীক্ষা বন্ধ রাখা শিক্ষকরা শাস্তির মুখোমুখি হবেন: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে পদক্ষেপ নিয়েছেন, তা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন করে। এ জন্য তারা শাস্তির মুখোমুখি হতে পারেন বলে তিনি সতর্ক করেছেন। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শিক্ষকরা আন্দোলনের নামে যেসব কর্মকাণ্ড করছেন, তা সম্পূর্ণভাবে সরকারি আচরণবিধি লঙ্ঘন করছে। এই ধরনের আচরণের জন্য প্রয়োজনীয় শাস্তির মুখোমুখি হতে হবে—এ বিষয়ে সরকার খুবই দৃঢ় অবস্থানে রয়েছে। বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও বন্ধ—এটি শিক্ষাব্যবস্থার জন্য অগ্রহণযোগ্য এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্যই চাপ সৃষ্টি করছে।
নবম গ্রেডে উত্তরণের দাবিকে ‘অন্যায় ও অযৌক্তিক’ উল্লেখ করে তিনি বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় শিক্ষকরা জানতেন তারা দশম গ্রেডেই থাকবেন। নবম গ্রেড মূলত বিসিএস এডমিন ক্যাডারের পদ, তাই এটি কোনো একক মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পরিবর্তন করা সম্ভব নয়। যে কেউ চাইলেই এ গ্রেডে যেতে পারেন না—এটি তুলনামূলক মূল্যায়নের বিষয়।
তিনি আরও বলেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে—যখন বার্ষিক পরীক্ষা ও টেস্ট পরীক্ষা চলছে—শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ রেখে তাদেরকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা অত্যন্ত অনৈতিক। শিক্ষা উপদেষ্টা স্পষ্টভাবে জানান, সরকারের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়।
ড. আবরার জানান, শিক্ষকরা যদি আগামীকাল থেকেই পরীক্ষা নেওয়া শুরু না করেন, তবে সরকারি কর্মচারী হিসেবে বিধি লঙ্ঘনের দায়ে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, “পরীক্ষায় কোনো ধরনের আপস হবে না। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থে দ্রুত পরীক্ষা নিতে হবে।”
তিনি আরও জানান যে, সন্ধ্যায় সব জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন, শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষায় অংশ নিতে আগ্রহী, কিন্তু কিছু শিক্ষক পরীক্ষা নিচ্ছেন না। উপদেষ্টা বলেন, “শিক্ষকরা কাল থেকেই পরীক্ষা নেবেন, অন্যথায় তারা শাস্তির মুখোমুখি হবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব