ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শাহবাগ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ এলাকা থেকে সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ভোলার চরফ্যাশন থানার নীলকমল ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মো. শাকিল হাওলাদার (২৪) এবং একই জেলার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান শাহরিয়ার (২৬)।
সিটিটিসি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানার ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে শাকিল হাওলাদার ও ইমরান শাহরিয়ারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শাকিল হাওলাদার আগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। অপরদিকে ইমরান শাহরিয়ার ধানমণ্ডি ২৭ নম্বর এলাকা ও আদালত চত্বরে বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত