ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভূমিকম্পে মেট্রোরেল প্রকল্পে কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল
নিজস্ব প্রতিবেদক: ঢাকার মেট্রোরেল প্রকল্পে ভূমিকম্পের কারণে কোনো ধরনের ভৌত সরণ বা ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়নি বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
সোমবার রাজধানীর উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মো. ফারুক আহমেদ বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। কোনো ইনসিডেন্ট ঘটলে প্রথমে আমরা পাবলিককে নিরাপদে সরিয়ে নেব। ভূমিকম্পের পর ৪–৫ ঘণ্টা ধরে পুরো মেট্রোরেলের সব স্ট্রাকচার আমরা ফিজিক্যালি পরীক্ষা করেছি, যার সময় আমি নিজেও উপস্থিত ছিলাম। কোনো সমস্যা দেখা দিলে আমরা সাধারণত ট্রেন চালানোর আগে টেস্ট রান করি। ওইদিন দুটি ট্রেন দুই দিক থেকে চালানো হয়। এছাড়া ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডও পরীক্ষা করা হয়েছে। এর কারণে ট্রেন চালাতে ২৭ মিনিট দেরি হয়।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ও ছবি দেখা গেছে। কেউ মেট্রোরেল ভেঙে পড়েছে বলছে। তবে আমরা পরীক্ষা করেছি এবং কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট দেখা যায়নি। কিছু দেওয়ালে সামান্য ক্র্যাক, দুইটি টাইলস পড়েছে এবং সিলিং থেকে দুইটি সিলিং প্যাড খুলেছে। এটা স্বাভাবিকভাবে নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়, এবং আমার বাসার দেওয়ালও ফেটে গেছে। সেগুলোর কারণ আলাদা।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)