ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের বিষয়ে আশার বার্তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানিয়েছেন, দাবি মেনে নেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে এবং বিষয়টি এখন “অনানুষ্ঠানিকভাবে” জানা গেলেও বাস্তবায়ন নিশ্চিতভাবেই হবে।
রবিবার ভোলার মনপুরা উপজেলায় এক অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষকদের গ্রেড সংক্রান্ত আন্দোলন এখনও চলমান থাকলেও সরকার তাদের যৌক্তিক দাবির প্রতি ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি শিক্ষকদের চলমান কর্মসূচি প্রত্যাহার করে বার্ষিক পরীক্ষা গ্রহণে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। আমরা তাদের এই দাবি সমর্থন করি। বিভিন্ন নন-অফিশিয়াল আলোচনায় জেনেছি, দাবি বাস্তবায়নে স্বীকৃতি মিলেছে এবং এটি কার্যকরও হবে।
তিনি আরও জানান, বেতন কমিশনে পাঠানো সুপারিশেও ১১তম গ্রেডের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। শিক্ষকদের দাবি শুধু তাদের নয়, মন্ত্রণালয়েরও দাবি এমন মন্তব্যও করেন তিনি।
উপদেষ্টা আশা প্রকাশ করেন, যেসব শিক্ষক সংগঠন এখনো আন্দোলন স্থগিত করেনি, তারা শিগগিরই অন্যদের মতো একই সিদ্ধান্ত নেবে। কারণ, ১১টি সংগঠন ইতোমধ্যে পরীক্ষা সামনে রেখে কর্মসূচি স্থগিত করেছে।
এদিকে, রবিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের চলমান কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানায়। সেখানে জানানো হয়, প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি যৌক্তিক বিবেচিত হয়েছে এবং বিষয়টি অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনায় রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ