ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শ্রীলঙ্কার ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহের ফলে সৃষ্ট প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে গভীর শোক প্রকাশ করেছেন এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার জানান, শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে পাঠানো চিঠিতে এ শোক ও সমবেদনা জানান অধ্যাপক ইউনূস।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ডিটওয়াহ ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট মারাত্মক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত। এটি সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগগুলোর একটি।
তিনি আরও লিখেছেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি শোকসন্তপ্ত পরিবার ও শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য আমাদের অন্তর থেকে প্রার্থনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা রইল।
প্রধান উপদেষ্টা চিঠিতে উল্লেখ করেছেন, এই কঠিন সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার জনগণের প্রতি সম্পূর্ণ সংহতি জানাচ্ছে। প্রয়োজনে বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ যেকোনো প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট