ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজনৈতিক অঙ্গন অপরিচ্ছন্ন ও দুর্বৃত্তায়িত: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজনীতিতে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশ আবারও অস্থিরতার দিকে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দুর্বৃত্তায়ন বন্ধে নজর না দিলে সুষ্ঠু নির্বাচন পেলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। সেক্ষেত্রে মানুষ আবার রাস্তায় নামবে।
রোববার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভয়েস নেটওয়ার্ক আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
বদিউল আলম বলেন, বাংলাদেশের বর্তমান নির্বাচনি ও রাজনৈতিক পরিবেশ অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের মধ্যে আটকে আছে। এ অবস্থার পরিবর্তন না হলে দৃশ্যমান কোনো অগ্রগতি সম্ভব নয়।
হলফনামা পর্যালোচনা, রাজনৈতিক দলগুলোর আয়–ব্যয়ের স্বচ্ছতা এবং গণমাধ্যমসহ নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তার মতে, এসব ক্ষেত্র শক্তিশালী না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
নির্বাচন কমিশন সংস্কারের প্রসঙ্গে তিনি জানান, কমিশনের পক্ষ থেকে বহু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হলেও বেশিরভাগই বাস্তবায়িত হয়নি। এতে নাগরিক অধিকার রক্ষায় ব্যাঘাত ঘটে।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন হলেও গণতন্ত্র শক্ত ভিত্তি পাবে না। তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধ, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।
শেষ পর্যন্ত বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, টেকসই গণতন্ত্র এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা, শক্তিশালী নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের ভূমিকা অত্যন্ত প্রয়োজনীয়—এসব না হলে ভবিষ্যতে জনগণের আন্দোলন আবারও দেখা দিতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল