ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
‘অভিযুক্তরা কেউ বিপিএল খেলতে পারবে না’
স্পোর্টস ডেস্ক: বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় তালিকা প্রকাশ করেনি, কিন্তু মিডিয়ায় তথ্য চলে গেছে ৪৮ ঘণ্টা আগে। কীভাবে তা পৌঁছালো এবং বোর্ড থেকে কি এই তালিকা জানানো হয়েছে এমন প্রশ্নের সামনে পড়েছে ক্রিকেট মহল।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু শনিবার রাতে সংমাদমাধ্যমকে জানিয়েছেন, ‘না, আমরা বিকেল পর্যন্ত কোন তালিকা মিডিয়ায় পাঠাইনি। তাহলে খেলোয়াড় তালিকা মিডিয়ায় চলে গেছে কীভাবে?’
মিঠু মনে করেন, সম্ভবত দলগুলোর মাধ্যমে এটি ফাঁস হয়েছে। কারণ দলগুলোকে আগে থেকেই খেলোয়াড় তালিকা দেওয়া হয়। সেই তালিকাই মিডিয়া হাউজগুলো পেয়ে থাকতে পারে। তালিকায় এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ নয়জন ক্রিকেটারের নাম নেই। আরও দুজন বিদেশে থাকায় তালিকায় নেই।
আজ শনিবার সন্ধ্যার পর বিসিবি মিডিয়া রিলিজের মাধ্যমে জানিয়েছে, বিপিএলকে দাগমুক্ত রাখতে এবং ম্যাচ ও স্পট ফিক্সিং কেলেঙ্কারির হাত থেকে রক্ষা করতে আইসিসির সাবেক দুর্নীতি দমন সংস্থা প্রধান অ্যালেক্স মার্শালের পরামর্শে সন্দেহভাজন ক্রিকেটারদের নাম তালিকার বাইরে রাখা হয়েছে। তারা এখনও তদন্তাধীন।
ইফতিখার রহমান মিঠু বলেন, ‘যাদের বিষয়ে তদন্ত চলছে, তারা খেলতে পারবে না। তাদের নাম deliberately রাখা হয়নি। এবারের বিপিএলে তাদের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই। অ্যালেক্স মার্শালের পরামর্শ অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্য আসরে তারা অংশ নিতে পারবে কি না, তা বলা যাচ্ছে না।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে