ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়াকে তিলেতিলে মৃ'ত্যুর দিকে ঠেলে দিয়েছে হাসিনা: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনা সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বারবার কারাগারে নিয়ে তিলেতিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, আজ সারা দেশের মানুষ বেগম জিয়ার জন্য কাঁদছে, অথচ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন এবং তার পক্ষে কথা বলার মতো লোক এখন হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।
শনিবার (২৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এই সরকারের মূল দায়িত্ব সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু তারা বিদেশিদের তুষ্ট করতে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা দিচ্ছে, যা জনগণ মেনে নেবে না। চাঁদাবাজির দোহাই দিয়ে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না।
তিনি বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন। রাশেদ বলেন, ‘আমরা উপদেষ্টাদের কমিশন বাণিজ্যের খবর পাচ্ছি। আগামীতে যারাই ক্ষমতায় আসুক, এই উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত করা হবে।’ এ সময় তিনি নিজ নির্বাচনী এলাকায় দুর্নীতিমুক্ত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল
- নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা অনুষ্ঠিত