ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্প হওয়ার ৭ দিন আগে টের পায় যে প্রাণী, আপনি বুঝবেন যেভাবে
সরকার ফারাবী: অবাক করা হলেও বিজ্ঞান এখনও ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়ের নিখুঁত পূর্বাভাস দিতে পারছে না। তবে একটি ছোট প্রাণী কুনো ব্যাঙ এটি আগাম টের পেতে সক্ষম। শুধু একদিন বা দুইদিন নয়, অন্তত এক সপ্তাহ আগে থেকেই এই ব্যাঙ আমাদের সংকেত দেয়। ইতালিতে পরিচালিত এক গবেষণাই এ কথা প্রমাণ করেছে।
বাড়ির আঙিনায় দেখা যায় যে কুনো ব্যাঙকে অনেকেই অবহেলা করেন বা তাড়িয়ে দেন। কিন্তু গবেষণা থেকে জানা যায়, ভূমিকম্পের আগে এই প্রাণীরা নিজেদের নিরাপদ আবাসস্থলে চলে যায়। ইতালির সেই গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের ঠিক পাঁচ দিন আগে ব্যাঙগুলো নিজেরা নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছিল, যা প্রকৃতির একটি বিশেষ সংকেতের ইঙ্গিত দেয়।
২০০৯ সালে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণিবিদ ড. রাসেল গ্রান্ট কুনো ব্যাঙের আচরণ নিয়ে গবেষণা চালান। তিনি দেখতে চেয়েছিলেন, ভূমিকম্পের আগে প্রাণীরা কেমন আচরণ করে। এর আগে মাছ ও সাপের আচরণ পর্যবেক্ষণ করা হয়েছিল যেমন মাছ পানিতে অস্থির হয়ে ছোটাছুটি করে বা সাপ গর্তে লুকিয়ে যায়। কিন্তু ব্যাঙের আচরণ এখনও পর্যবেক্ষণ করা হয়নি।
গবেষণার জন্য গ্রান্ট ইতালির একটি লেকের পাড়ে ঘাঁটি গাড়েন। গবেষণার ২৯ দিনের মাথায় ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প ঘটে। গবেষকরা ব্যাঙের দেহে বিশেষ সংকেতযুক্ত যন্ত্র লাগিয়ে তাদের আচরণ পর্যবেক্ষণ করছিলেন।
ভূমিকম্পের ছয়-সাত দিন আগে ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ শুরু করে। পাঁচ দিনের মাথায় তারা নিজস্ব আবাসস্থল ত্যাগ করে, এবং আরও তিন দিনের মধ্যে সম্পূর্ণ স্থানান্তর ঘটে। অপ্রত্যাশিতভাবে, তিন দিন পরই আবরুৎসো অঞ্চলে সেই ভয়াবহ ভূমিকম্প ঘটে, যা লাকিলা শহরসহ আশেপাশের এলাকায় শতাধিক প্রাণহানির কারণ হয়।
ড. গ্রান্ট জানান, ঝড় বা ভারী বৃষ্টিতে ব্যাঙের এমন আচরণ দেখা যায় না। তাদের শরীরে এমন কোনো প্রাকৃতিক সেন্সর রয়েছে যা ভূমিকম্পের আগে মাটির নিচের চাপের পরিবর্তন বা গ্যাস/রাসায়নিক পদার্থের নিঃসরণকে ধরতে সক্ষম।
গবেষকরা আরও জানিয়েছেন, ভূমিকম্পের কয়েক দিন পর ব্যাঙগুলো আবার তাদের পূর্ববর্তী আবাসে ফিরে আসে। এর মধ্যে আরও কিছু ছোটখাট ভূমিকম্প ঘটেছে। বর্তমানে ড. গ্রান্ট ও তার দল কুনো ব্যাঙ কীভাবে ভূমিকম্পের আগাম ইঙ্গিত পায় তা গবেষণা করছে। তাদের ধারণা, ভূগর্ভস্থ চাপের পরিবর্তন এবং সম্ভাব্য রাসায়নিক নিঃসরণই ব্যাঙের বিশেষ সেন্সরের মাধ্যমে আগাম সংকেত দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি