ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
দেশে ফেরা নিয়ে তারেক রহমানের পোস্ট, যা জনালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: নিজের দেশে ফেরা নিয়ে ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন, “এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে অন্য আর সকলের মতো এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।”
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের এই পোস্ট নিয়ে সাংবাদিকরা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া জানতে চান।
মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তিনি নিজেই ফেসবুকে বিষয়টি প্রকাশ করেছেন। আর আমি এখানে কিছু যোগ করতে পারব না। তার পোস্টই তার ভাষ্য। আমি এই মুহূর্তে তার ব্যাখ্যা দিতে পারব না।”
তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ফেসবুক পোস্টের ব্যাখ্যা এখনই দেওয়া সম্ভব নয়। দেশে তার আসার বিষয়ে কোনো বাধা আছে কি না এটা দেখার প্রয়োজন নেই। তার পোস্টই যথেষ্ট এবং এতে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)