ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৮ খাতে সর্বোচ্চ মুনাফায় ভাসলো বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬-২০ নভেম্বর’২৫) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ১৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮ পয়েন্টে। আগের সপ্তাহের তুলনায় প্রায় ৬৩৮ কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৭ কোটি টাকায়। আর লেনদেনে অংশ নেয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৩৫টির। বাজারের এমন পরিস্থিতে সবগুলো খাতেই মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কিন্তু ৮ খাতের শেয়ার থেকে সর্বোচ্চ বা ৫ শতাংশের বেশি মুনাফা পেয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- তথ্য প্রযুক্তি, জেনারেল ইন্স্যুরেন্স, কাগজ ও প্রকাশনা, লাইফ ইন্স্যুরেন্স, সিরামিকস, বস্ত্র, মিউচ্যুয়াল ফান্ড এবং ভ্রমণ ও অবকাশ।
খাতগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা হয়েছে তথ্য প্রযুক্তি খাতের শেয়ারে। সাপ্তাহিক রিটার্নে এই খাতে দর বেড়েছে ৮.৫৬ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। সাপ্তাহিক রিটার্নে খাতটির দর বেড়েছে ৭.৫৭ শতাংশ।
সাপ্তাহিক রিটার্নে ৭.১৫ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে কাগজ ও প্রকাশনা খাত।
অন্য ৫ খাতের মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ৬.৬১ শতাংশ, সিরামিকস খাতে ৫.৮৪ শতাংশ, বস্ত্র খাতে ৫.৮২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫.৭ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৫.০৫ শতাংশ দর বেড়েছে।
এদিকে, সাপ্তাহিক রিটার্নে ৫ শতাংশের নিচে দর বৃদ্ধি পাওয়া খাতগুলোর মধ্যে- সিমেন্ট খাতে ৪.৩২ শতাংশ, চামড়া খাতে ৪.১ শতাংশ, আর্থিক খাতে ৩.২১ শতাংশ, প্রকৌশল খাতে ৩.০৮ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩.০২ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৭৭ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২.৪ শতাংশ, ব্যাংক খাতে ২.৩২ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৭৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৬৩ শতাংশ, করপোশেন বন্ডে ১.৩৩ শতাংশ, বিবিধ খাতে ১.২৬ শতাংশ এবং পাট খাতে ০.২১ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল