ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মরক্কো থেকে দেশে ফিরলেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক: ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। শনিবার তার দেশে ফেরার বিষয়টি পুলিশ সদরদপ্তর নিশ্চিত করেছে।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। আন্তর্জাতিক নিরাপত্তা ও সার্বিক সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠে আসে। এর মধ্যে ছিল সাইবার অপরাধ ও ডেটা-নির্ভর তদন্ত, আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমন, বৈশ্বিক স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো এবং নারী পুলিশ নেতৃত্বের প্রসার।
সম্মেলনের শেষ দিনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন এবং বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাংলাদেশের অঙ্গীকার এবং সফলতা তুলে ধরেন।
অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত জ্ঞান ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণেও এসব অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু