ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার শারীরিক অবনতিতে রাষ্ট্রপতির উদ্বেগ, চাইলেন দেশবাসীর দোয়া
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে তিনি বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধান উপদেষ্টার নির্দেশে শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন।
এদিকে শনিবার জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। এই দলে ছিলেন ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়াকে দেখে এসে জানান, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তবে তিনি সালামের উত্তর দিয়েছেন এবং চেনার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা