ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভূমিকম্পের নতুন ফাটলরেখার সন্ধান: শঙ্কা ৬ মাত্রার
সরকার ফারাবী: বাংলাদেশের ভূমিকম্প গবেষণায় নতুন তথ্য যুক্ত হয়েছে। গবেষকরা এমন একটি নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত করেছেন, যা জামালপুর ও ময়মনসিংহ হয়ে ভারতের কলকাতা পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার বিস্তৃত। এই ফাটলকে তিনটি অংশে ভাগ করা হয়েছে এক অংশে স্বল্প মাত্রার, আরেক অংশে উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকি থাকলেও তৃতীয় অংশে ভূমিকম্পের সম্ভাবনা নেই বলে গবেষণায় উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, এ ফাটলরেখা সর্বোচ্চ ৬ মাত্রা পর্যন্ত ভূমিকম্প সৃষ্টি করতে পারে।
এই গবেষণার নেতৃত্ব দেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল আহসান। তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক এবং বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত এই গবেষণার পূর্ণাঙ্গ ফল ডিসেম্বরের ১৪–১৯ তারিখে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক জিওফিজিক্যাল সম্মেলনে উপস্থাপন করা হবে।
গবেষণায় জানা গেছে, নতুন ফাটলটির সৃষ্টি হয়েছে প্রায় ৫ কোটি ৬০ লাখ বছর আগে। ‘মায়োসিন যুগে’ এটি প্রায় ২ কোটি ৩০ লাখ বছর নিষ্ক্রিয় অবস্থায় ছিল। পরে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের চাপের কারণে প্রায় ৫৬ লাখ বছর আগে আবার সক্রিয় হয়ে ওঠে।
এই ফাটলের সঙ্গে ঐতিহাসিকভাবে বড় কিছু ভূমিকম্পের সম্পর্কও পাওয়া গেছে। বিশেষ করে ১৮৮৫ সালের বেঙ্গল ভূমিকম্প এবং ১৯২৩ সালের ময়মনসিংহ–কিশোরগঞ্জ ভূমিকম্প গবেষকদের মতে এই দুটিই নতুন আবিষ্কৃত ফাটলরেখা থেকে উদ্ভূত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আলম বলেন, “ফাটল থাকা মানেই সর্বদা বড় ভূমিকম্প হবে এমনটি বলা যায় না। তবে আরও গবেষণা করলে নতুন ফাটলরেখাও শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
এদিকে বাংলাদেশে ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্পে ১০ জনের প্রাণহানি ঘটে। নতুন আবিষ্কৃত এই ফাটল এবং সাম্প্রতিক ভূমিকম্পের তথ্য ভবিষ্যতে ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত