ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কায় বিরাজমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা ও জরুরি বার্তা দিয়েছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পর্যটকদের সুরক্ষায় শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে চলছে।
কোনো বাংলাদেশি পর্যটক যদি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোথাও আটকে পড়েন, বিপদে পড়েন অথবা আবাসস্থলে ফিরতে না পারেন, তবে তাদের তাৎক্ষণিকভাবে হাইকমিশনের জরুরি হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
জরুরি সহায়তার জন্য হটলাইন নম্বর:
+94 71 760 6394
+94 71 368 0461
বার্তায় পর্যটকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সবাইকে হোটেল বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে হাইকমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: রেজাল্ট দেখুন এক ক্লিকে
- ইবতেদায়ি বৃত্তির ফল প্রকাশ: মোট বৃত্তি পেল ১১ হাজার ১৮০ জন শিক্ষার্থী
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ