ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ঢাবি কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণে আইডিডিইএফ-এর সঙ্গে উপাচার্যের বৈঠক
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ ও আধুনিকায়নের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের ইস্তাম্বুলভিত্তিক সংস্থা আইডিডিইএফ-এর সভাপতি মেহমেত তুরান।
শুক্রবার (২৮ নভেম্বর) উপাচার্যের বাসভবন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আইডিডিইএফ-এর আন্তর্জাতিক সমন্বয়কারী সেলাহউদ্দিন জেইলান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ঢাবি কেন্দ্রীয় মসজিদ কমপ্লেক্স পুনর্নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, নতুন এই মসজিদ কমপ্লেক্সে নামাজের আধুনিক সুবিধার পাশাপাশি শিক্ষা ও গবেষণার বিশেষ ব্যবস্থাও রাখা হবে। ইতোমধ্যে প্রকল্পটির ডিজিটাল জরিপ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইডিডিইএফ-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হলেই দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, প্রকল্পের স্থপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে