ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদপুরে গ্রে'ফতার ১৪ জন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ দমনে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সংশ্লিষ্টতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—সামির, জামাল, সুমন, সজীব, রাসেল, সোহেল, ফায়জুর, সাজু, সাজেদুল ইসলাম তুষার, সোহেল ওরফে টিপু, আরজু, শামীম, সজীব এবং আব্বাস। তাদের কাছ থেকে মোট ৫৫ পুরিয়া হেরোইন ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার পুলিশ এলাকায় বিস্তৃত অভিযানে নামে। এ সময় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয় এবং পরবর্তীতে আদালতে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত