ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু শিক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, পৃথিবীতে শিক্ষার চেয়ে বড় আর কিছু নেই। আমাদের যারা ইতিমধ্যেই শিক্ষাজীবন পার করেছি, তারাও নতুন কিছু শেখার চেষ্টা অব্যাহত রাখছি। তাই শিক্ষা জীবনের অপরিহার্য অংশ।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা-নগরকান্দা, ভাঙ্গার আলগী এবং হামিরদী ইউনিয়নের ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এগো। শিক্ষার পাশাপাশি মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে এবং দেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে। আমরা প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করব।”
নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবকাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, নগরকান্দা পৌর ছাত্রদলের আহ্বায়ক সুজন, নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমান, অভিভাবিকা রুকসানা খানম এবং কৃতি শিক্ষার্থী কামনা প্রমুখ।
স্থানীয় ছাত্রদল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম ৫২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত