ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শনিবার আট ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় শনিবার নির্ধারিত সময়ে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৮ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
পেট্রোবাংলার আওতাধীন প্রতিষ্ঠানটি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়,শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্তআবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানা—সব ধরনের গ্রাহক গ্যাস ব্যবহার থেকে বঞ্চিত থাকবেন।
গ্যাস সরবরাহ বন্ধের এই সিদ্ধান্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর, ভাদুঘর, কাতালকান্দি, কুমারশীল, মেদ্ঢা, নাটাই, গোর্কঘাট, বিরাসার, ঘাটুরা ও আশপাশ এলাকায় প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,জরুরি প্রযুক্তিগত উন্নয়ন ও সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্যসাময়িকভাবে এই শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে।
গ্রাহকরা যাতে বিকল্প প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, সেজন্য আগেই এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর